মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাইনবোর্ড মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মুজিবুর রহমান হাসপাতালে ভর্তি, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: রাজধানীর সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া (মাদরাসা) এর শাইখুল হাদিস আল্লামা মুজিবুর রহমান ব্রেন স্ট্রোক করে ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হসপিটালে ভর্তি।

আজ বুধবার আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মুহিব্বুর রহমান ওসামা। তিনি জানান, গত রোববার আল্লামা মুজিবুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনায় নেয়া হয়। সেখানে তাৎক্ষনিক চিকিৎসার পর তাকে ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হসপিটালে ভর্তি করা হয়।

নিউরো প্রফেসার ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন আল্লামা মুজিবুর রহমান। তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন মুহিব্বুর রহমান ওসামা।

তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লামা মুজিবুর রহমানের ছেলে মুহিব্বুর রহমান ওসামা।

উল্লেখ্য, ১৯৮৯ সালে দারুল উলুম হাটহাজারী থেকে ফারেগ হন আল্লামা মুজিবুর রহমান। দুই বছর তাখাসসুস পড়ার পর ১৯৯১ সালে হাটহাজারীর শায়খুল হাদিস আল্লামা আব্দুল আজিজ চাটগামী রহ. চাঁদপুর মহামায়া মাদরাসায় নিজ হাতে হাদিসের দরসে বসান। দীর্ঘ ১৪ বছর তিনি সেখানে বোখারী তিরমিজি ও আবু দাউদের দরস দেন।

পরে সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদরাসার মুফতি আব্দুল বারী ২০০৫ সালে দাওরায়ে হাদিস খোলার উদ্দেশ্যে জামিয়া আশরাফিয়াতে নিয়ে আসেন এবং এখানেই ২০০৫ সাল থেকে এখনো বোখারির দরস দিচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ