শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মানবমূর্তি বা ভাস্কর্য বিরোধীতা বঙ্গবন্ধুর বিরোধীতা নয়: ইসলামী আন্দোলন ঢাকা জেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবমূর্তি বা ভাস্কর্যবিরোধীতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধীতা নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন। তিনি বলেন, এ সামান্য পার্থক্যটা না বুঝার কারণেই একটি গোষ্ঠী দেশের ইসলামপন্থি ও শীর্ষ ধর্মীয় নেতাদের মুখোমুখি দাড় করানোর চক্রান্ত করে দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মানবভাস্কর্য বা মূর্তি স্থাপনে দেশ ও জনগণের কোন কল্যাণ নেই। ভাস্কর্য স্থাপন করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কোন কল্যাণ হবে না।

যে বস্তু নির্মাণে দেশের ও জনগণের কোন কল্যাণ নেই তা স্থাপনে এত আগ্রহ কেন? যে দেশের মানুষ খাইতে পায় না, চিকিৎসাহীন ভাবে মারা যায়, লাখ লাখ মানুষ এখনও বস্তি ও ঝুঁপড়িতে ঘুমায়, সেদেশে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে এধরণের কাজের কী প্রয়োজন।

নেতৃদ্বয় বলেন, ভাস্কর্য স্থাপন নিয়ে চরম দুর্নীতি হয়েছে। ভাস্কর্য স্থাপনের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুর্নীতিবাজরা। কাজেই বঙ্গবন্ধুর শান্তি চাইলে তার নামে মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ইত্যাদি কল্যাণমূলক কাজ করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ