শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ড. ডা. দিপু মনি বলেন, আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল শিক্ষার্থী মান সম্মত শিক্ষার মাধমে বিশ্ব নাগরিকে পরিণত হবে। শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর।

রোববার দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আমরা কারিগরি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কারন বাংলাদেশকে উন্নতি শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষার ইমপ্রুভমেন্ট অন্তত ৫০ ভাগে নিয়ে যেতে হবে।

বিএনপি'র সমালোচনা করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা যে পরিকল্পনাই গ্রহণ করেন তখন তারা বলেন উচ্চাভিলাষী পরিকল্পনা। উচ্চাভিলাষী হওয়া দোষ নয় যদি সেই উচ্চাভিলাষ পূরণ করা যায়। শেখ হাসিনা সরকার প্রতিটি পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে যারা হেয় প্রতিপন্ন করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেই সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ