শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

অসুস্থ বোধ করলেই কোভিড পরীক্ষা করুন: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশে বেড়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

শনিবার (৫ ডিসেম্বর) দেশের ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দেবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতদিন অনুমোদন না হয় ততদিন সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানাসহ অসুস্থ বোধ করলেই যেন কোভিড-১৯ পরীক্ষা করান।

তিনি আরও বলেন, খুব শিগগিরই সারাদেশে রিয়েল টাইম আরটি (পিসিআর) ল্যাব স্থাপন করা হবে।

যে জেলাগুলোতে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে সেগুলো হলো- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, পটুয়াখালী, যশোর, মাদারীপুর ও সিলেট। এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি জেলায় সদর হাসপাতালে এই টেস্ট করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ