সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩

সোমালিয়া থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সেনা ফিরিয়ে আনার আদেশ দিয়েছেন । এর আগে, সম্প্রতি ইরাক ও আফাগানিস্তানে থাকা মার্কিন সেনা ফেরাতেও একই ধরনের আদেশ দেন ট্রাম্প। ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই মার্কিন সেনা তুলে নেওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই বেশিরভাগ সেনাকে ফিরিয়ে আনা হবে। তবে বর্তমানে সোমালিয়ায় অবস্থানরত কিছু সেনাকে পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠানো হবে। সেখানে তারা আন্তঃসীমান্ত কার্যক্রমে অংশ নেবে।

সোমালিয়ার সরকারী বাহিনীকে আল শাবাব এবং ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে বর্তমানে অন্তত ৭শ' মার্কিন সেনা সোমালিয়ায় অবস্থান করছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ