মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আল্লামা কাসেমীকে দেখতে হাসপাতালে গেলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে দেখতে গিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা নূর হোসাইন কাসেমীর ব্যক্তিগত সহকারী ও বারিধারা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ মাসউদ।

আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৮ টায় আল্লামা নূর হোসাইন কাসেমীকে দেখতে হাসপাতালে যান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। সাথে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

এ সময় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া করেন।

জানা গেছে, আল্লামা কাসেমী বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঠাণ্ডাজনিত সমস্যাসহ আরও কিছু রোগের জন্য ডাক্তারের বিশেষ পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ