শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আলেমদের মুসলিম বিশ্বের ভাস্কর্য দেখে আসতে বললেন তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবীণ রাজনীবিদ ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সময়ে দেশ স্বাভাবিকভাবে চলছিল, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা আলেম-ওলামা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা ও সন্মান করি সবসময়।

এ রাস্ট্র ধর্ম নিরপেক্ষ। বাঙালির জাতীয়তাবাদকে সে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন। এই ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজ যারা ভাস্কর্য নিয়ে বিতর্ক করেছেন, তারা সবাই পড়ালেখা জানা লোক। পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। তাদেরকে অনুরোধ করছি, ইসলামীক রাষ্ট্রের ভাস্কর্যগুলো দেখে আসুন। তা দেখে তার পর মন্তব্য করুন।

আজ বৃহস্পতিবার ভোলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও ভোলা জেলা মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

পরে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদ উদ্ধোন করা হয়। এ ছাড়া পরে ভোলা হানাদার মুক্ত দিবেসে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে মুক্তিযোদ্ধা সংসদ।

এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যে মূলনীতির ওপর বাংলাদেশের জন্ম হয়েছিল, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ ছিল সেই প্রথা বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে জিয়াউর রহমান শুরু করার কারণে আজ এ বিতর্ক শুরু হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ ও ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম উপস্তিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ