সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় উদ্বেগ পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ওপর বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞার উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।

গতকাল বুধবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান। যে কোনো দেশের ওপর একতরফা দমনমূলক ব্যবস্থার বিরোধী ইসলামাবাদ। পাক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির বিষয়ে তুরস্কের ভূমিকার বিষয়েও প্রশংসা করা হয়।

এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এ নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে।

বুধবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, এ নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের প্রতি বৈরী আক্রমণ এবং এটি অবশ্যই ব্যর্থ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ