বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাপানে ভারী তুষারপাতে কয়েক হাজার পরিবার বিদ্যুত বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে গত তিনদিন ধরে ভারী তুষারপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১০ হাজারের বেশি পরিবার। দেশটির নিগাতা এবং গুনমা অঞ্চলে এই ভারী তুষারপাত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা এক জরুরি বৈঠক ডেকেছেন।

জাপানের সরকারি প্রচারমাধ্যম এনএইচকে জানায়, এই ভারী তুষারপাতে ঐ দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফ জমা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর আরও তুষারপাত ও তুষারধসের আশঙ্কা করছে। ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে। এবং আরেকটি এক্সপ্রেসওয়েতে প্রায় দুশ গাড়ি আটকা পড়েছে।

এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিপরিষদ সচিব জানান, তুষারপাতে আটকে পড়া ব্যক্তিদেরকে উদ্ধার কর্মীরা খাদ্য, জ্বালানি এবং গরম কাপড় সহায়তা দিচ্ছেন। এছাড়া তাদের নিরাপত্তার বিষয়টিও তদারকি করছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ