বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাখাইন নারী ধর্ষণ: মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্যকে কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় জিতেছেন এক রাখাইন নারী। শনিবার তিন ধর্ষককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সংঘবদ্ধ ধর্ষণ, নিপীড়ন ও অন্যান্য সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। তবে বরাবরই দেশটির সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

মামলায় জিতে রাখাইন নারী বলেন, আমি আনন্দ ও কষ্ট দুটোই পাচ্ছি। আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না এই রায় সংঘাত কবলিত এলাকায় ধর্ষণ এবং নারী নিপীড়ন থামাবে। কারণ দ্বিমুখী আচরণের কারণে তারা (সেনাবাহিনী) মানুষের কাছে বিশ্বাস হারিয়েছে।

এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তিন ধর্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজেদের স্বচ্ছ তদন্ত অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে রাখাইন নারীর বিজয় বড় কোনও পরিবর্তন আনবে বলে মনে করার এখনই সময় আসেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ