বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘৩ ইউরোপীয় দেশের বিরুদ্ধে পরমাণু সমঝোতা লঙ্ঘনের অভিযোগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই সমঝোতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে এক টুইটার বার্তায় একথা বলেন তিনি।

এ বিষয়ে জারিফ বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইরান-ইউরোপ বাণিজ্যিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, তিন ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। কাজেই এ সময়ে ইরানের অপূরণীয় আর্থিক ক্ষতি করার জন্য আমেরিকার সঙ্গে ইউরোপীয় দেশগুলো সমানভাবে দায়ী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা কত বছর কার্যকর থাকবে তা এই সমঝোতায় লেখা রয়েছে, কাজেই এটি নিয়ে আবার কোনো আলোচনা হবে না। আর পশ্চিমারা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা নিয়ে যে আলোচনা করতে চায় সে সম্পর্কে ইরানের বক্তব্য হচ্ছে, এই অস্থিতিশীলতার জন্য আমেরিকা ও তিন ইউরোপীয় দেশই দায়ী। কাজেই এর সমাধান তাদের হাতেই রয়েছে এবং এখানে ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রয়োজন নেই।

জারিফ সকল পক্ষকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ যখন এই সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তখন ইরানও তার পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ