মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

করোনা: বিশ্বে একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে একদিনে আরও ১৩ হাজার ৩শ ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ১৭ রাখ ৩৬ হাজারের বেশি। নতুন করে ৬ লাখ ৭৮ হাজারসহ মোট শনাক্ত ৭ কোটি ৯০ লাখ ৩০ হাজার। এরমধ্যে সুস্থ হয়েছেন সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ।

এদিকে বুধবার করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে রেকর্ড একলাখ ১৯ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। মহামারি শুরুর পর থেকে এটাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। গত ২২ দিন ধরে প্রতিদিনই দেশটিতে এক লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

একদিনে তিন হাজার ৩শ ৫২ জনসহ যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ৩ লাখ ৩৪ হাজারের বেশি। এছাড়াও দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৮৯ লাখ ১৫ হাজারের বেশি।

এদিকে নতুন ধরনের করোনা শনাক্তের পর যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৩৯ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছে ৭শ ৪৪ জন। জার্মানিতে একদিনে আরও ৮শ ৮৬ জনরে মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ