মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

হাজী সাহেব হুজুরখ্যাত আরজাবাদের হাফেজ তাজুল ইসলাম রহ. এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার হিফজ বিভাগের সাবেক প্রধান শিক্ষক ‘হাজী সাহেব হুজুরখ্যাত’ হাফেজ তাজুল ইসলাম রহ. এর দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬ টায় ফজরের নামাজ পড়ার পর ইন্তেকাল করেছেন তিনি। মিরপুর ৯নং ওয়ার্ড গোলারটেক ঈদগাহ ময়দানে বাদ জুমা জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার। জানাজার ইমামতি করেন তার ছেলে হাফেজ মাওলানা সালিম আহমাদ।

হাফেজ তাজুল ইসলাম রহ. দীর্ঘ ২০ বছর যাবত আরজাবাদ মাদরাসার হেফজ বিভাগে অত্যান্ত সুনামের সাথে পড়িয়েছেন। তার হাতে গড়া অসংখ্য ছাত্র দেশ-বিদেশে কুরআনের খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

তার মতো ত্যাগী ও পরিশ্রমী উস্তাজ এ জামানায় বিরল। তিনি কোরআনের শিক্ষক হিসেবে একজন সুদক্ষ কারিগর ও সকলের আদর্শ ছিলেন। তিনি ছিলেন এদেশে হাফেজ গড়ার কারিগর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ