বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার ফ্রান্সে পাওয়া গেল নতুন করোনা ভাইরাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ফ্রান্সে পাওয়া গেল ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন সেই স্ট্রেইন বা ধরন। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যে ব্যক্তির শরীরে নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে তিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে এসেছেন।

বর্তমানে তিনি নিজ বাসায় সেল্ফ আইসোলেশনে রয়েছেন। লন্ডন ভ্রমণের আগে তার করোনা নেগেটিভ আসে। লন্ডন থেকে ফেরার পরই তাকে পরীক্ষা করানো হলে ২১ ডিসেম্বর নতুন উপসর্গ শনাক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা এখনো ভালো।

ভাইরাসটির কারণে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক ও কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

নতুন বৈশিষ্ট্যের এ ভাইরাস লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে কয়েকদিন আগে জানান ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ