মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

মানবদেহে নিজেদের তৈরি টিকার ট্রায়াল শুরু করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই ইরানে টিকা তৈরির জন্য গবেষণা শুরু করে দেশটির গবেষক ও বিজ্ঞানীরা। অবশেষে সে গবেষণার ইতি ঘটেছে। করোনার টিকা পরীক্ষা শুরু করেছে ইরান। নিজেদের তৈরি এই টিকায় আশার আলো দেখছেন দেশটির বিজ্ঞানীরা। মঙ্গলবার একজন নারী স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগের মাধ্যমে নিজের তৈরি টিকার মানব ট্রায়াল শুরু করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

প্রথম দিন আরো কয়েক জন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হয় বলে খবরে বলা হয়েছে। ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী সংস্থার একটি গবেষক দল এই টিকা তৈরি করেছে।

সংস্থাটির মুখপাত্র হুজ্জাত নিক মালাকি বলেছেন, টিকার মানব ট্রায়ালের অনুমতি পাওয়ার পর প্রথমদিনে কয়েক জন স্বেচ্ছাসেবীর দেহে তা প্রয়োগ করা হয়েছে। এই টিকার কার্যকারিতা ৯০ শতাংশের উপরে প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ