বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা টিকা নেওয়ার পর সুইজারল্যান্ডে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস টিকা নেওয়ার পর সুইজারল্যান্ডের লুজার্নে একজনের মৃত্যু হয়েছে। বুধবার লুজার্নের স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে টিকা গ্রহণের ফলে সৃষ্ট কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে এ ব্যক্তির মৃত্যু হয়েছে কি-না এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি।

স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, ইতোমধ্যে আমরা তার মৃত্যুর বিষয়টি সুইসমেডিককে অবহিত করেছি। প্রয়োজনীয় পরীক্ষা শেষে সুইসমেডিক কী সিদ্ধান্ত দেয়, সেটার ওপর ভিত্তি করে আমরা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলতে পারব।

প্রশাসন আরো বলছে, এছাড়া কখন এ ব্যক্তি টিকা গ্রহণ করেছিলেন এবং কোন সময়ে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও বিস্তারিতভাবে কোনো তথ্য জানায়নি লুজার্নের স্থানীয় প্রশাসন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ