মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তবে দেশের সার্বভৌমত্ব রাক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। আজ বুধবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের সরকার সমুদ্রসীমা উদ্ধারের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সফল হয়েছি। ২৭টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনে এখন ত্রিমাত্রিক বাহিনী হয়েছে নৌবাহিনী।

মুজিববর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, মুজিববর্ষ আমরা সঠিকভাবে পালন করতে পারেনি। তবে এই মুজিববর্ষ উপলক্ষে দুটি কাজ আমরা সফলভাবে করার চেষ্টা করেছি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। কোনো মানুষ ভূমিহীন থাকবে না এই লক্ষ্যে ভূমিহীন মানুষদের ঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি।

এ সময় বঙ্গবন্ধুর ভাষণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলেছিলেন, ‘যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কখনও বড় হতে পারে না, সেজন্য আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে বাস করতে চাই।’ আমরা অন্য কারও ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না। আমরা এই নীতিতে বিশ্বাসী।

নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার নির্দেশ মেনে চলতে হবে। নবীন অফিসার তোমরা জাতির পিতার আদেশ মেনে চলবে। তিনি জাতির জন্য সবকিছু ত্যাগ করেছিলেন।’

‘আমাদের নৌবাহিনী বা সশস্ত্র বাহিনীতে নারীদের কোনো স্থান ছিল না। আমরা ১৯৯৬ সালে সরকারে এসে মেয়েরা যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ