শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

করোনার টিকা ন্যায্যভাবে বিতরণের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের টিকা সারা বিশ্বের দেশগুলোর মধ্যে ন্যায্যভাবে বিতরণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (৩০ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই আহ্বান জানান।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, করোনার টিকা যেন শুধু ধনী দেশগুলো না পায়। গরীব দেশগুলোতেও এই টিকা বিতরণ করতে হবে।

চীনে প্রথম করোনা ভাইরাস শনাক্তের বছর পূর্তির এক দিন আগে এই ভিডিও বার্তা দেন তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, নতুন বছরে টিকার প্রয়োগ করোনা মহামারি দূর করতে আমাদের আশা জাগাচ্ছে। পৃথিবীর সব প্রান্তে এই টিকা পৌঁছানোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বিশ্ব যদি একসাথে চলে এবং একে অপরকে সহায়তা করে তাহলে খুব সহজে আমরা এই মহামারি দূর করতে পারবো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি) মিলে সুষ্ঠুভাবে টিকা বিতরণের জন্য কোভ্যাক্স উদ্যোগ নেয়া হয়েছে। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য টিকা কিনতে ৪ বিলিয়ন ডলার অর্থের জন্য আবেদন জানান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেন, নতুন বছরে এই চ্যালেঞ্জের কথা আমাদের বলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ