মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

সাংবাদিক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। রোববার (১০ জানুয়ারি) রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সাধারণ সম্পাদক এবং তার ভাই মসিউর রহমান খান জানান, শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মিজানুর রহমান খানকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।

গত ডিসেম্বর মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘শনিবার আমরা তাকে ভেন্টিলেটর দিতে বাধ্য হয়েছি। কারণ, সে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন। তার এখন পোস্ট কোভিড কমপ্লিকেশন দেখা দিয়েছে। তাতে তার রেস্পায়রেটরি মাসেলসগুলোর শক্তি কমে গেছে। ফলে যে পরিমাণ গতি প্রয়োজন তিনি সেটা দিতে পারছেন না। রেস্পায়রেটরি ড্রাইভ ঠিক না থাকলে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এ কারণে ভেন্টিলেটর দেয়া ছাড়া উপায় থাকে না। শনিবার থেকে তিনি ভেন্টিলেটরে আছেন এবং স্থিতিশীল আছেন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ