মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

করোনার আঘাতে বিধ্বস্ত সেই ফ্রান্স, দেশব্যাপী কারফিউ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ বৃদ্ধির কারণে বিধ্বস্ত ফ্রান্সে কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এই ঘোষণা দেন।

ডিসেম্বর থেকেই ফ্রান্সে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ রয়েছে বিভিন্ন স্থানে। নতুন ঘোষণা অনুযায়ী শনিবার থেকে দেশজুড়ে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি থাকবে। জিন ক্যাসটেক্স বলেন, করোনার সংক্রমণ বাড়ছেই। দেশের অবস্থা উদ্বেগজনক। এসময় বাইরের দেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে অস্তিত্ব শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছে মহামারি করোনা। ফ্রান্সে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ হাজার মানুষের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ