মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

মুসলিম উম্মাহ অধঃপতনের কারণ ও তার প্রতিকার।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মাহমুদ হাসান।।

সম্প্রতি গোটা বিশ্বে মুসলিম জাতি কোনো-না-কোনোভাবে নির্যাতিত। তাদের অপরাধ একটাই তারা মুসলিম। অথচ কোরআন, হাদীস এবং ইতিহাস বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে, আল্লাহ পাক মুসলমান জাতিকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে প্রতিপন্ন করেছেন। আল্লাহ পাক বলেন তোমরা শ্রেষ্ঠ, জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। সেই মহান স্রষ্ঠা আল্লাহ পাক তাঁর হাবীবকে প্রেরণ করেছেন একমাত্র সত্য ধর্ম ইসলাম ও ধর্ম গ্রন্থ কোরআন দিয়ে, সারাবিশ্বে ইসলামকে বিজয়ী করার জন্য আর বাকি সকল ধর্মকে পরাজয় করে মিটিয়ে দেয়ার জন্য।(সুরা ফাতা 28)

মহানবী সা. এর যামানায় মদিনার দশ বছর ইসলাম ছিল সারা বিশ্বের মধ্যে বিজয়ী শক্তি, খোলাফায়ে রাশেদীনের ঊনত্রিশ বছর ইসলাম দুনিয়ার বুকে ছিল বিজয়ী শক্তি, আব্বাসিয়া জামানায়ও ইসলাম ছিল বিজয়ী শক্তি। কিন্তু বর্তমান যামানায় ইসলাম চরম পরাজিত শক্তি।

এক হাজার বছরের ব্যবধানে এই যামানায় মুসলমানরা কেন পরাজিত শক্তি? সারা বিশ্বের যেখানেই মুসলমান সেখানে নির্যাতন-নিপীড়ন। অথচ হযরত ওমর রা. হযরত ওমর ইবনে আবদুল আযীয রহমতুল্লাহ, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ (রঃ) প্রমূখদের জামানায় কোন কাফেরের পক্ষে মুসলমানদের দিকে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব ছিল না।

আব্বাসীয়া খলীফা হযরত আবু জাফর আল-মানসুরের যামানায় কোন কাফের ইহুদী-নাছারার পক্ষে মুসলমানদের শরীরে টোকা মারা অসম্ভব ছিল। আর যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো মর্দে মুজাহিদ’ বেঁচে থাকত তাহলে কোন কাফেরের পক্ষে মুসলমানদের এভাবে নির্যাতন করা সম্ভব হতো না। কিন্তু এই যামানায় কাফেররা মুসলমানদের সব সময় কপালে লাথি মারছে।

এখন প্রশ্ন হলো আল্লাহর ঘোষণা করলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে আমরা কেন পরাজিত? নিম্নে সংক্ষেপে তার মৌলিকল কারণ ও প্রতিকার তুলে ধরা হলো।

১. বর্তমান যুগে মুসলমানরা কুরআনের উপর আমল, তেলাওয়াত এবং গবেষণার ছেড়ে দিয়েছে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছি।

আল্লামা ইকবাল সুন্দর বলেছেন-

وہ زمانہ میں معزز تھے حامل قرآن ہوکر
اج تم ذلیل و خوار ہو۔ تارک قرآن ہوکر

সাহাবা, তাবিঈন, তাবে তাবেয়ীন ও আয়াম্মায়ে মুজাহিদিনের জামানায় মুসলমানরা কোরআনের ঝান্ডা পতাকাবাহী হবার কারণে সারা দুনিয়ার মানুষ তাদেরকে ইজ্জত করেছে আর এই জামানায় তোমরা কোরআনকে ছেড়ে দিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছো।

অথচ আল্লাহ পাক বলেন- افلا ىتدبرون القران ام على قلوبهم اقفالها الخ

অর্থাৎ তà