মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

মহিলাদের মাথার চুল কাটার বিষয়ে দেওবন্দের ফতোয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মহিলারা কি মাথার চুল কাটতে পারবে? কিংবা মাথার চুল কাটার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? এ বিষয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি দারুল উলুম দেওবন্দ এর জবাবে বলেছে, মহিলাদের চুল কাটা জায়েজ নেই।

দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত সে জবাবে বলা হয়, মহিলাদের চুল কাটা জায়েজ নয়। আজকাল মহিলারা ফ্যাশনেবল পদ্ধতিতে চুল কাটে। তারা সাধারণ অনৈতিক মহিলাদের অনুকরণ করে। এটা ঠিক না।

সেখানে আরও উল্লেখ করা হয়, মারাত্মক কোনো রোগে আক্রান্ত হলে কিংবা কোনো অসুস্থতার কারণে মাথার চুল কাটার প্রয়োজন পড়লে অল্প কিছু চুল কাটা যাবে। তবে সেটা অবশ্যই বিজ্ঞ ডাক্তারের পরামর্শে হতে হবে।

যেটা নবি করিম সা. এর স্ত্রীগণ কোনো অসুস্থতার কারণে কেটেছেন। এ ব্যাপারে এমদাদুল আহকাম চতুর্থ খণ্ডের ৩৫৪ পৃষ্ঠা থেকে ৩৫৭ পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা রয়েছে। চাইলে সেখানে দেখা যেতে পারে।

দারুল উলুম দেওবন্দ। ভারতের দেওবন্দ নগরে অবস্থিত একটি মাদরাসা। এখান থেকে দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়। যে আন্দোলনের মাধ্যমে উপমহাদেশ থেকে তাড়ানো হয় বৃটিশদের। ১৮৬৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। মাওলানা কাসেম নানুতুবি রহ., মাওলানা রশীদ আহমেদ গাঙ্গুহী রহ., হাজী সৈয়দ আবিদ হুসাইন রহ.সহ আরও তিনজন যুগশ্রেষ্ট আলেম এর প্রতিষ্ঠা করেছেন।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ