রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

মাওলানা মামুনুল হককে মাহফিলে যেতে বাধা: আলেমদের কঠোর কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি

জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম ময়মনসিংহের ইসলামি সম্মেলনে মাওলানা মামুনুল হককে আসতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী।

শনিবার (১৬ জানুয়ারি) তালতলা মাদরাসা ময়দানে আয়োজিত ইসলামি সম্মেলন শেষে রাত ৯ টায় আল্লামা হাফেজ্জী এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে রাত ৮ টায় মাওলানা মামুনুল হককে ময়মনসিংহে আসার পথে মাওনা এলাকায় তার গাড়ি আটকিয়ে ঢাকা অভিমুখে ফিরিয়ে দেয়া হয়েছে সংবাদ ছড়িয়ে পড়লে সম্মেলন স্থলে উত্তেজনার সৃষ্টি হয়।

আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী কর্মসূচি ঘোষণা করে বলেন, রাসূলের নুরানি যিন্দেগির আলোচনা। কুরআনি আইনের আলোচনা সর্বত্র হবে। শহরে হবে। বন্দরে হবে। গ্রামে হবে। গঞ্জে হবে। আগামী শুক্রবার মুসলমান দিয়ে সারা ময়মনসিংহ শহর ছেয়ে যাবে ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ