মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

রোহিঙ্গাদের জন্য ৩০ হাজার ঝুড়ি খাবার পাঠালেন সৌদি বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের জন্য ৩০ হাজার ঝুড়ি খাবার পাঠিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এসব খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে।

আজ রোববার (১৭ জানুয়ারি) হোটেল ওয়েস্টিনে সৌদি বাদশার দেয়া এসব খাবার বিতরণ প্রকল্প সম্পর্কে জানান সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে কক্সবাজার, ঢাকা, নীলফামারী, যশোর, রাজশাহী ও চট্টগ্রামে এসব খাবার দেয়া হয়েছে। প্রতি পরিবারে চারজন হিসেবে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এতে উপকার পেয়েছেন। পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় তেল, চিনি, চালসহ বিভিন্ন উপকরণ ছিল এসব বাস্কেটে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে থাকে। তারা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানেও আমাদের সহায়তা করছে। করোনা কালে বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দায় পড়লেও বাংলাদেশের অবস্থা ভালো আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বন্ধুপ্রতিম এসব দেশের সহায়তার কারণে সেটা সম্ভব হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ