শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ময়মনসিংহে আসছে করোনার ৩ লাখ ২৪ হাজার ভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি

ঢাকার পর এবার ময়মনসিংহে আসছে ৩ লাখ ২৪ হাজার করোনার ভ্যাকসিন। কয়েকদিনের মধ্যেই ময়মনসিংহে ভ্যাকসিনগুলো পৌঁছাবে বলে জানা গেছে। ইতোমধ্যে জেলায় শুরু হয়েছে প্রয়োগের প্রস্তুতি। তবে কবে থেকে সেগুলোর প্রয়োগ শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকা সংরক্ষণ করার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রথম ধাপে ময়মনসিংহে আসবে ৩ লাখ ২৪ হাজার টিকা। আমাদের কাছে ৬ লাখ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ নগরীর ৮টি কেন্দ্রে করোনার টিকা প্রয়োগ করা হবে। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, প্রতি কেন্দ্রে ৪জন নার্স ও ৪জন স্বেচ্ছাসেবী রাখা হবে। প্রতি উপজেলায় দুটি করে করোনার টিকা প্রয়োগের কেন্দ্র খোলা হবে। সেগুলোর প্রতিটিতে ২ জন নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবী রাখা হবে।

তবে টিকা প্রয়োগ শুরু করার আগে যারা টিকা প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ দেয়া হবে। শনিবার (৩০ জানুয়ারি) থেকে এই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে সিভিল সার্জন কার্যালয়ের।

সিভিল সার্জন জানান, প্রথম পর্যায়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার কিছু নির্বাচিত মানুষকে টিকা প্রয়োগ করা হবে। ইতোমধ্যে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে টিকা প্রয়োগের তারিখ এখনও নির্ধারণ হয়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ