শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি?

ম্যাচ চলাকালে মাঠেই নামাজ আদায় করলেন রিজওয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ম্যাচ চলাকালে মাঠেই নামাজ আদায় করলেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ইনিংস চলাকালে মাগরিবের নামাজের সময় হয়।

পাকিস্তানের ইনিংসের পানি পান বিরতি শুরু হলে সবাই পানি পান করতে যায়। অন্যদিকে ব্যাট, গ্লাভস, হেলমেট রেখে জুতা খুলে নেন রিজওয়ান। প্যাড পরেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যান তিনি। এই ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসেন তিনি।

https://twitter.com/i/status/1360612849660407809

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ