শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এবার যশোর পৌর নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চ আদালতের আদেশের আলোকে যশোর পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম সাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যশোর পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং যশোর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে এ নির্দেশ দেয় ইসি। প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও এর অনুলিপি প্রদান করা হয়েছে।

ইসির আদেশে বলা হয়েছে, ‘হাইকোর্টের আদেশের আলোকে যশোর জেলার যশোর পৌরসভা সাধারণ নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে ৯ ফেব্রুয়ারি যশোর পৌর নির্বাচন স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ