মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

মায়ের কাছে ঘরে বসেই হাফেজ হলো ৮ বছরের শিশু মুয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

আবরারুল হক মুয়াজ। বয়স মাত্র আট বছর পেরিয়েছে। এ বয়সেই পুরো কোরআন মুখস্ত করে বিস্ময় জাগিয়েছে। পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দিত।

মুয়াজ কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন ছিলনী গ্রামের হাফেজ মাওলা মাহবুবুর রহমানের ছেলে। হাফেজ মুয়াজ বর্তমানে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত মাদরাসায়ে দ্বীনিয়্যাহর ছাত্র।

তার বাবা হাফেজ মাওলানা মাহবুবুর রহমান আওয়ার ইসলামকে জানান, মুয়াজকে নিয়ে একদিন ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গনে প্রতিবছর অনুষ্ঠিতব্য হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাই। মুয়াজ সেখানে ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াত তন্ময় হয়ে শোনেন। বাসায় এসে বাবা-মা কে খুব দ্রুতই সে হাফেজ হবে বলে আশ্বস্ত করেন। পবিত্র কোরআনুল কারীম হেফজ শুরু করার কিছুদিন পরেই বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। কিন্তু থাকেনি মুয়াজ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়টাতে বাসায় তার মায়ের কাছে পড়তে থাকে কুরআনুল কারীম। তার রত্নগর্ভা মা একজন হাফেজা ও আলেমা। এভাবেই সে আজ হাফেজ হয়ে আমাদের গর্বিত করে।

তিনি আরও বলেন, মুয়াজের হাফেজ হওয়ার পিছনে তার মায়ের অসামান্য অবদান রয়েছে। তার মা একজন তাহাজ্জুদ গুজারি, তার মা মুয়াজকে কোলে নিয়ে নিয়মিত কোরআন পড়তেন। মুয়াজ তন্ময় হয়ে শুনত।

মুয়াজের অল্প বয়সে হাফেজ হওয়া নিয়ে আনন্দিত ছিলনী গ্রামবাসীও। হাওরের কাঁদা মাটিতে জন্ম নেয়া মুয়াজ গ্রামের গৌরব এনেছে বলে মন্তব্য করেন গ্রামের বাসিন্দারা। একজন আদর্শবান হাফেজ হিসেবে যেন মুয়াজ সর্বদা দ্বীনের খেতমত করতে পারে এ জন্য মুয়াজের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ