মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ইরাকে সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের দক্ষিণাঞ্চলে নাসিরিয়া শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১শ' ৭৫ জনের বেশি।

নিহতদের মধ্যে বেশিরভাগেরই শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বিক্ষোভে পুলিশের ছোড়া টিয়ারগ্যাস ও গুলিতে আহত হয় অন্তত ১শ' ২০ জন।

এছাড়া নিরাপত্তা বাহিনীর অন্তত ৫৭ সদস্যও আহত হয়েছেন। রবিবার নাসিরিয়ায় প্রাদেশিক সরকারের ভবনে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা।

এ সময় তারা সরকারি ভবনে ককটেল ও পাথর নিক্ষেপ করেন। শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ছোড়ে। এতে এক সপ্তাহ ধরে চলা সহিংসতা ভয়াবহ রূপ নেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ