শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দলাদলির কারণে উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলাদলি আর বিভক্তির কারণে উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ করে দেশ গড়ার যে প্রত্যয় ছিল, তা করতে পারিনি। উদার সমাজ বা রাষ্ট্রব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি। আমরা সবাই দলাদলী করেছি, বিভক্ত হয়েছি, এই দায় আমাদের।'

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলাদলি আর বিভক্তির কারণেই উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি, এর দায় কোনভাবেই এড়ানো যাবে না।

ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ গড়ার যে প্রত্যয় ছিল ৫০ বছর পরও সে স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি। এখন সবাই মিলে সুন্দর দেশ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ব্যর্থতার কারণে দেশে বারবার ব্যর্থ হচ্ছে গণতান্ত্রিক যাত্রা। যার খেসারত দিচ্ছে জনগণ। এসব দলাদলি ভুলতে পারলেই সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে। শিশুদের জন্য একটা সুন্দর আবাসস্থল গঠনে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ