সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আফতাবনগর মাদরাসার খতমে বুখারি ও শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসার খতমে বুখারি ও চলতি শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার।

প্লট-২২, রােড-৯, ব্লক-এম, সেক্টর-২, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকার ক্যাম্পাসে বিকেল ৩টায়  এ খতমে বুখারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দামাত বারাকাতুহুম এর বিশিষ্ট খলিফা মুফতি মােহাম্মদ আলী।

বাদ আছর আলােচনা করবেন গাজীপুর বাের্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আব্দুর রহিম আল মাদানী। এছাড়া দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও সুধীবৃন্দ তাশরিফ আনবেন। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনারা সবান্ধব আমন্ত্রিত।

যাতায়াত- ঢাকার যে কোন জায়গা থেকে রামপুরা ব্রীজ অথবা মেরাদিয়া বাজার নেমে, রিক্সা যােগে আফতাবনগর মাদরাসা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ