মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

মাস্ক ব্যবহার না করার ঘোষণাই বড় ভুল: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের টেক্সাস আর মিসিসিপি অঙ্গরাজ্যে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেয়ার ঘোষণা সঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল বুধবার হোয়াইট হাউসে নিজ প্রশাসনের আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি করোনার বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেয়ায় ওই দুই অঙ্গরাজ্যের গভর্নরের কড়া সমালোচনা করেন। এসময় করোনা মহামারির মধ্যে মাস্কের বাধ্যবাধকতা তুলে নেয়াকে আদিম যুগের মানসিকতা বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।

তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকলেও সংক্রমণের হার বিবেচনায় মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত হবে বড় ধরনের ভুল।

এরআগে, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে একই দিন সতর্ক করেছেন মার্কিন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ