মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন । বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। বৃহস্পতিবার (৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

তুরস্কের প্রধান জাতীয়তাবাদী দলের নেতা দেভলেত বাচেলি টুইটারে জানিয়েছেন, নিহতদের মধ্যে তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ