বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া ও আরব আমিরাত। দেশ দু’টি তাদের স্থানীয় ব্যক্তি ও সংগঠনের মতামতের ভিত্তিতে এ তারিখ ঘোষণা করেছে। গত মাসের শেষ সপ্তাহে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া রমজানের তারিখ ঘোষণা করে। আগামী ১৩ এপ্রিল দেশটি প্রথম রোজা পালন করা হবে।

দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে। এর কয়েকদিন পর রোজার সম্ভাব্য তারিখ ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। বিশিষ্ট আরব জ্যোতির্বিদদের মতে পবিত্র রমজান মাস ১০০ দিনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ২০২১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) রমজানের রোজা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম আমিরাত উইমেন ডটকমের খবরে বলা হয়, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালের ১২ এপ্রিল সন্ধ্যা ৬:৩০ এ চাঁদ দেখা হবে বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ইন্দোনেশিয়া ও আমিরাত রোজার তারিখ ঘোষণার ফলে বাংলাদেশে রোজা কবে শুরু তা নিয়ে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে।

তবে বাংলাদেশে রোজা কবে শুরু হতে পারে এমন কোনো সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয় না। বিষয়টি সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোজার ঘোষণা দেন। যদিও দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন হয়ে থাকে। বাংলাদেশে চাঁদ দেখা না গেলেও যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় তাহলে দেশে বেশ কয়েকটি এলাকায় রোজা শুরু করেন স্থানীয়রা। এসব এলাকায় ঈদও হয় সৌদি আরবের সঙ্গে মিল রেখে।

তবে আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান আমিরাতে রোজা শুরু যে সম্ভাব্য তারিখ বলেছেন সে হিসেবে বাংলাদেশেও ১৩ বা ১৪ এপ্রিল রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ