বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্ন ইলাইহী রাজিউন। বুধবার (১০ মার্চ) জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামিদ বাকায়োকো সেখানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়।

মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। অবশ্য পাঁচ দিন আগেই তিনি ৫৬তম জন্মদিন পালন করেছিলেন। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। তরুণদের কাছে এক উদাহরণ এবং অনুকরণীয়।

গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে যান প্রধানমন্ত্রী হামিদ। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় জার্মানিতে। সাবেক এই সংবাদমাধ্যমকর্মী প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও।

এর আগে গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হামিদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ