বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মশার প্রাদুর্ভাব নির্মূল করা হবে এক সপ্তাহের মধ্যে: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, ‘গত এক সপ্তাহের তুলনায় মশকের প্রাদুর্ভাব কমেছে। আগামী সপ্তাহের মধ্যে মশকের প্রাদুর্ভাব নির্মূল করা হবে।’

তিনি বলেন, ‘গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারি ছাড়াই মানুষ ঘুমাতে পেরেছেন। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিল। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।’

শনিবার (১৩ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার তাপস বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা দূর করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা সিটির মধ্যের বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিষ্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাব।’ একইসঙ্গে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, মেয়র শেখ ফজলে নুর তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর বেদীর পাশে ফাহেতা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে মেয়র শেখ ফজলে নুর তাপস ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সঙ্গে নিহত শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ