বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

হজমন্ত্রী মোহাম্মদ বিন্তিনকে বরখাস্ত করেছেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ বিন্তিনকে বরখাস্ত করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

গতকাল শুক্রবার রাজকীয় এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ইসসাম বিন সাইয়িদকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে মোহাম্মদ বিন্তিনকে বরখাস্তের কোনো কারণ জানানো হয়নি। ২০১৬ সাল থেকে হজ ও ওমরাহ মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এক টুইটে এসপিএ জানায়, ‘হজ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনকে পদচ্যুত করা হলো।’

এ ছাড়া রাজকীয় আরেকটি আদেশে জেনারেল এভিয়েশন অথরিটির প্রধান আবদুলহাদি আল-মানসুরিকেও অপসারণের কথা জানানো হয়। তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পদে নিযুক্ত করা হয়। এভিয়েশন অথরিটির নতুন প্রধান করা হয়েছে আবদুলআজিজ আল-দুয়ায়েলিজকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ