বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মাদরাসায় বেত্রাঘাত বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শারীরিক ও যৌন নির্যাতনের বিষয়ে শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসার শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা যৌন নির্যাতনের শিকারও হচ্ছে। এসব বিষয়ে মাদরাসার শিক্ষকদের সচেতন হওয়া জরুরি।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থী নির্যাতন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আইন লঙ্ঘন করা হচ্ছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন 'যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেত্রাঘাত করা বা কোনো ধরনের নির্যাতন সর্বোচ্চ আদালতের আইনের মাধ্যমে নিষিদ্ধ। ইদানীং মাদরাসাগুলোয় শিক্ষার্থী নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। যে কোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই হোক, এটা আইনের লঙ্ঘন।'

সম্প্রতি চট্টগ্রামে এক মাদ্রাসায় আট বছর বয়সি শিক্ষার্থী তার মায়ে পেছন পেছন যাওয়ায় শিক্ষক তাকে বেধড়ক মারধর করেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাস হলে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পড়া না পারায় ছাত্রকে পিটিয়ে জখম করায় গত বুধবার ময়মনিসংহের নান্দাইলে এক মাদরাসা শিক্ষককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, 'শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের আচার-আচরণ ও ব্যবহারে সচেতন হওয়া উচিত। কোথাও কোথাও যৌন হয়রানি ও নিগ্রহের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এগুলো প্রতিরোধ করতে হবে। আমরা সবাই সমাজের অংশ, সবাই যার যার জায়গা থেকে শিক্ষার্থীদের নিগ্রহের হাত থেকে রক্ষা করতে হবে।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ