বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

মিশরের আল বাহিরায় উদ্বোধন হলো দৃষ্টি নন্দন তিন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের রাবওয়াহ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি আল-বাহিরা প্রদেশে তিনটি নতুন মসজিদ উদ্বোধন করেছে। এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত এক বছরে দেশের মোট ১৬৮টি মসজিদ উদ্বোধন করা হয়েছে।

মসজিদ নির্মাণ ও আর্কিটেকচার এবং ধর্ম প্রচার ও চরমপন্থি ধারণার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্দান্ত ভূমিকার প্রশংসা করেছেন আল বাহিরা প্রদেশের গভর্নর হিশাম আমিনা।

এছাড়াও তিনি ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রবেশাধিকারের সুবিধার্থে এই প্রদেশের বিভিন্ন শহর ও অঞ্চলগুলোয় মসজিদ নির্মাণের ক্ষেত্রে নাগরিকদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টারও প্রশংসা করেন।

আল বাহিরা প্রদেশে গভর্নর আরও বলেন, এই তিনটি মসজিদ উদ্বোধন হওয়ার সাথে সাথে এই প্রদেশে মসজিদের সংখ্যা ১৩,৮৫০ পৌঁছেছে এবং বিগত এক বছরে মোট ১৬৮ টিরও বেশি মসজিদ উদ্বোধন করা হয়েছে। এসকল মসজিদ নির্মাণের জন্য ২৫০ মিলিয়ন মিশরীয় পাউন্ডের বেশি ব্যয় হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ