বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ইয়েমেনের প্রেসিডেন্ট ভবনে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণের আদেন শহরে প্রেসিডেন্ট ভবনে হামলা চালিয়েছে দেশটির বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রের বরাতে আজ মঙ্গলবার (১৬ মার্চ) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্ষুব্ধ ইয়েমেনি বিক্ষোভকারীরা দেশটির রাজধানী সানার দক্ষিণের আদেন শহরে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে।

আল জাজিরার প্রতিনিধি জামাল এলশায়াল সূত্রের বরাত দিয়ে জানান, প্রতিবাদকারীরা জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য, যাদের নয় মাস ধরে বেতন দেওয়া হয়নি।

তিনি বলেন, আমরা বুঝতে পারছি বিক্ষোভ এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং এক রকম মধ্যস্থতা চলছে। সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, পরিষেবার অভাব, জীবনযাত্রার দুর্বল অবস্থা ও স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন নিয়ে ক্ষোভের মধ্যে বিক্ষোভকারীরা মাশাহিক প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেন।

স্থানীয় সূত্রগুলি আল জাজিরাকে আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের অনুগত বাহিনীর পক্ষ থেকে প্রতিবাদকারীরা কোনও প্রতিরোধের সম্মুখীন হয়।

দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইয়েমেনের প্রধানমন্ত্রী মঈন আবদুল মালিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অন্যান্য সদস্যরা এই ভবনের অভ্যন্তরে রয়েছেন। তবে আল জাজিরা স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ইয়েমেন ২০১৪ সাল থেকে সহিংসতা ও অস্থিতিশীলতা। হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশ দখল করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ