বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন।

আজ বৃহস্পতিবার সকালে কাবুলের একটি রাস্তায় আগে থেকে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে দেশটির সরকারি কর্মচারী বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়।

আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের কর্মচারীদের আনা-নেওয়ার জন্য বাসটি ভাড়া করেছিল বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আব্দুল সামাদ হামিদ।

দেশটির শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে ও সহিংসতা রোধে আজ মস্কোতে আলোচনায় বসতে যাচ্ছে আফগানিস্তানের সরকারি ও তালেবান প্রতিনিধি, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বেশ কিছু দেশের কর্মকর্তারা। ঠিক এ দিনটিতেই দেশটির রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ