বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

কোরবানির ছুরি নিয়ে রাজনীতি করার কিছু নেই: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোদিবিরোধী কর্মসূচিতে হামলা ও নেতাকর্মী হতাহতের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার বাদ জুমা সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক বলেন, বন্দুকের নল বা চোখ রাঙানি দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন, এমনটা কেউ চিন্তা করে থাকলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা যথাযথভাবে তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা কর্মীদের ওপরে হামলা হয়েছে, হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। তারা কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, জবাব চাই।

কোরবানির কাজে ব্যবহারের জন্য মাদ্রাসায় ছুরিগুলো সংরক্ষণের বিষয়ে মাওলানা মামুনুল হক বলেন, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। সংবাদমাধ্যমের কাছ থেকে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা আশা করি। তাদের দায়িত্ব, যেকোনো ঘটনা যথাযথভাবে তুলে ধরা।

ভুলক্রমে সাংবাদিকদের ওপর হামলা হয়ে থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, সে জন্য কেন্দ্রীয়ভাবে আমরা দুঃখ প্রকাশ করেছি। তারপরেও যদি আপনারা হেফাজতকে বয়কটের সিদ্ধান্ত নেন, জনগণও আপনাদের বর্জন করবে।

এদিন হেফাজতের বিক্ষোভকে কেন্দ্র করে মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাজোয়া যান। রাস্তায় দেখা গেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদেরও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ