বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

ফিলিস্তিনিদের এক লাখ টিকা উপহার দিল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের করোনার টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এগিয়ে এসেছে চীন।

এএফপি জানায়, ফিলিস্তিনিদের জন্য নিজেদের তৈরি এক লাখ টিকা পাঠিয়েছে দেশটি। ইতোমধ্যে চীনের সিনোফার্মের তৈরি এ টিকার চালান ফিলিস্তিনে গিয়ে পৌঁছেছে। এসব টিকা ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ ও করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের দেওয়া হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মিয়া আল কাইলা জানান, ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরের কারফিউ ও কঠোর লকডাউন সত্ত্বেও ভয়াবহভাবে বিস্তার ঘটেছে করোনাভাইরাসের। এখানকার হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই রোগীদের জন্য। ইসরায়েল নিজেদের নাগরিকদের প্রায় সবাইকেই টিকার আওতায় আনলেও ফিলিস্তিনিদের দখলকৃত এলাকায় টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ৫২ লাখ ফিলিস্তিনি বসবাস করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল এদের টিকার আওতায় আনছে না। অবশেষে চীন এদের জন্য সাহায্যের হাত বাড়ালো। সূত্র: এএফপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ