মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

সৌদির তেল স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুথিদের দাবি অনুযায়ী জাজানের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় আগুন ধরে যায়। হুথি সেনাবাহিনীর এক মুখপাত্র আগুন লাগার দাবি করলেও সৌদি সরকারের পক্ষ থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট স্থাপনায় আঘাত হানার বিষয়ে হুথিদের দাবি সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, গতরাতে তারা জাজানে হুথিদের চারটি ড্রোন ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সেগুলোর ধ্বংসাবশেষ ভোরে জাজান বিশ্ববিদ্যালয়ের মাঠে এসে পড়লে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ