শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কানাডায় উদ্ভাবিত ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার নিজস্ব ভ্যাকসিন ‘কোভিজেনিক্স ভ্যাক্স ০০১’ পরীক্ষামূলকভাবে আজ মানবদেহে প্রয়োগ করা হলো।

এডমন্টনের এন্টস ফার্মাসিউটিক্যালসের এই ভ্যাকসিনটির একটি ডোজই কোভিডের বিপরীতে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি করে বলে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। মানবদেহে এর কার্যকারিতা এবং নিরাপত্তা বিষয়ে আগামী দুই মাসের মধ্যেই প্রয়োজনীয় ডাটা পাওয়া যাবে বলে ভ্যাকসিন উদ্ভাবক কোম্পানি আশা করছেন।

ইউনিভার্সিটি অব আলবার্টার গবেষক ড. জন লিউইস এই ভ্যাকসিনের আবিষ্কারক। অন্যদিকে কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, মন্টিয়ল এবং আলবার্টায় ক্রমবর্ধমান হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

প্রতিদিন এই নতুন শনাক্তের সংখ্যা কোনো কোনো প্রদেশে রেকর্ড সৃষ্টি করছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতেও চাপ বৃদ্ধি পাচ্ছে।

গত বছর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বন্ধ রয়েছে, তবে জরুরি কিছু সার্ভিস চালু রয়েছে। কানাডা সরকার দেশটির নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাছাড়া সকল নাগরিকরা যেন দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আসে সেদিকেও কঠোর পদক্ষেপ নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ