মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

রমজানে অসহায় মানুষের পাশে শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে মানবসেবায় কাজ করছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। তার সংগঠনের নাম শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। অসহায় ও দরিদ্র মানুষের জন্য আফ্রিদি স্থাপন করেছেন দাতব্য হাসপাতালও।

করোনাকালে নিম্নবিত্ত মানুষের মহাবিপর্যয়ের দিনে মানবিক সহায়তা চালিয়ে যাচ্ছেন আফ্রিদি। পবিত্র রমজানেও থেমে নেই আফ্রিদির মানবসেবা কার্যক্রম।

শহীদ আফ্রিদি ফাউন্ডেশন, ইউকের এক টুইটে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, করোনার মধ্যেই আফ্রিদি নিজ হাতে সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার প্যাকেট তুলে দিচ্ছেন।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই রমজানে আপনি কি কোন পরিবারকে সাহায্য করতে পারেন? পুরো বরকতময় মাসজুড়ে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য মাত্র ৩০ ডলারই যথেষ্ট। আমরা পাকিস্তানের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোতে তা পৌঁছে দিচ্ছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ