মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

বিশ্বকে বদলে দিয়েছে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর জর্জ ফ্লয়েডের পরিবার ও তার ছয় বছরের কন্যা জিয়ান্না ফ্লয়েডের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) তিনি ফ্লয়েডের মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘বাবা তোমার দিকে তাকাচ্ছে, সে খুবই গর্বিত। তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছে।’

এছাড়াও পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালত কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হোয়াইট হাউসে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড সম্পূর্ণ দিনের আলোতে হয়েছে। এমন পদ্ধতিগত বর্ণবাদের দৃশ্য পুরো বিশ্বকে অন্ধ করে দিয়েছে। পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ। এ ধরনের নির্বোধ হত্যা যথেষ্ট হয়েছে আর নয়।

এ সময় যাদের অবদানের কারণে আদালত আজ রায় শোনাতে পেরেছে তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মোবাইলের মাধ্যমে ফ্লয়েডের হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা নারী এবং অপরাধীর বিরুদ্ধে প্রমাণাদি সংগ্রহ করা অফিসারদেরও ধন্যবাদ। জেগে ওঠার পরই কৃষ্ণাঙ্গ মানুষদের জীবন হারাতে হবে- এমন শঙ্কা তাদের আর করতে হবে না।

কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে জো বাইডেন বলেন, আজকের রায় সেই বার্তাই প্রেরণ করে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের সেই কথাগুলো (মৃত্যুর আগ মুহূর্তে জর্জ ফ্লয়েড বলেছিল- আমি শ্বাস নিতে পারছি না) শুনতে হবে। আমাদের অবশ্যই মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়, আমরা আর মুখ ফিরিয়ে নিতে পারি না। পরিবর্তন শুরু করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ