মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

জাকাতের গুরুত্ব, বিধান ও উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূর মুহাম্মদ রাহমানী

জাকাত ইসলামের ফরজ বিধান। ইসলামের তৃতীয় ভিত্তি বা রুকন। রাসুল (সা.) বলেছেন, ইসলামের ভিত্তি পাঁচটি। তার মধ্যে একটি জাকাত দেওয়া। অর্থনৈতিক ইবাদতের মধ্যে এটি অন্যতম। ২য় হিজরিতে জাকাত ফরজ হয়। জাকাত ফরজ হওয়া পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে এসেছে, ‘তোমরা নামাজ কায়েম কর এবং জাকাত দাও।’ (সুরা বাকারা : ৪৩)। নামাজের পরে জাকাতেরই স্তর। কোরআনে ঈমানের পর নামাজ এবং সঙ্গে সঙ্গেই জাকাতের আলোচনা করা হয়েছে। নামাজ ও জাকাত একসঙ্গে কোরআনে ২৮ বার আলোচিত হয়েছে। (ফাতাওয়া শামি : ২/২৫৬)।

জাকাতের বিধান: প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মুসলিম নার-নারী; যার মালিকানায় ঋণ ব্যতীত নিজ প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ তথা কমপক্ষে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে সাড়ে ৫২ তোলা রুপার সমতুল্য সম্পদ বা অর্থ। ওই পরিমাণ সম্পদ কারও কাছে পূর্ণ এক চন্দ্র বছর অতিবাহিত হলে, তার ওপর জাকাত আদায় করা ফরজ। জাকাত দিতে হয় ৪০ ভাগের এক ভাগ অর্থাৎ শতকারা ২.৫%।

চুরি, ডাকাতি, সুদ, ঘুষ এবং অন্যান্য আরও হারাম উপায়ে উপার্জিত সম্পদ জাকাত দিলে কোনো ফায়েদা বয়ে আনবে না। শুধু হালাল উপায়ে উপার্জিত সম্পদ জাকাতই গ্রহণযোগ্য।

জাকাত যেহেতু ফরজ বিধান, তাই এর অস্বীকারকারী কাফের। কোরআনে জাকাত না দেওয়ার অনেক কঠোর শাস্তি বর্ণিত হয়েছে। হাদিসে এসেছে, ধন-সম্পদের যাকাত না দিলে বৃষ্টি হবে না। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একবার মহানবী (সা.) আমাদের কাছে আসলেন। অতঃপর বললেন, যারা নিজের ধন-সম্পদের যাকাত বন্ধ করে দেবে, তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বন্ধ রাখা হবে। এমনকি চতুষ্পদ জন্তু না থাকলে আদৌ বৃষ্টি হবে না।’ (ইবনে মাজাহ : ৪০১৯)।

জাকাত আদায়ের সময়: বছরের যেকোনো সময় জাকাত দেওয়া যায়। তবে রমজান মাস জাকাত আদায়ের সর্বোত্তম সময়। এ মাসে দান-সদকা করলে অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি নেকি হয়। আর এখন তো করোনা মহামারির কারণে সমাজের অসহায় মানুষ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। তাই একে তো রমজান দ্বিতীয়ত মানুষের এখন অভাবের সময় তাই জাকাত আদায়ের এখনই মোক্ষম সময়। তাই এ সময় জাকাত আদায় করলে গরিব-অসহায় মানুষ সাহরি-ইফতারের জন্য কিছু ব্যবস্থা করতে পারবেন। এতে করে তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।

জাকাতযোগ্য সম্পদ: জাকাতের সম্পদ মোট চার প্রকার : ১. ক. স্বর্ণের জাকাত : ৮৭.৪৮ গ্রাম অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণে জাকাত ওয়াজিব। খ. রুপার জাকাত : ৬১২.৩৬ গ্রাম তথা সাড়ে ৫২ তোলা রুপায় জাকাত ওয়াজিব। এর চেয়ে কমে জাকাত ওয়াজিব হবে না। স্বর্ণ ও রুপা এ দুà