মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ফুরিয়ে যাচ্ছে ক্ষমা লাভের শ্রেষ্ঠ মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতী গোলাম রাজ্জাক কাসেমী।।

দেখতে দেখতে ফুরিয়ে গেলো মাহে রমজানের অধিকাংশ প্রহর ৷ আমরা কি এর যথাযথ মূল্যায়ন করতে পেরেছি ? এর উত্তর হয় যদি 'না' তাহলে বলি, এখনো সময় আছে; এখনো সুযোগ হাত ছাড়া হয়নি ৷ সময় এখন তওবা করে নিজেকে পাপমুক্ত করার ৷ আত্মসংশোধনের মধ্যদিয়ে খোঁজে নিতে হবে উত্তরণের পথ ৷ যেন বিগত অবহেলিত দিনগুলোর ক্ষতি কাটিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারি ৷ তবেই হবে সত্যিকারের মুক্তি ৷ মনে রাখতে হবে, সময়ের কাটা কারো জন্য অপেক্ষা করে না ৷ পাপ মোচনের শ্রেষ্ঠ মুহুর্তগুলো হারিয়ে যাচ্ছে কর্পূরের মতো ৷ যাপিত জীবনের পাপ মোচনের পূর্বেই যদি রমজানের বেলা ফুরিয়ে যায় হেলায়-খেলায়, তাহলে এ জীবন ব্যর্থ ৷ অথচ মাহে রমজান গুনাহ মাফ এবং মাগফিরাত লাভের মধ্য দিয়ে চিরশান্তি ও চিরমুক্তির একটি সুবর্ণ সুযোগ এনে দেয়। কিন্তু যে ব্যক্তি এ সুযোগ কাজে না লাগায়— তার ধ্বংস অনিবার্য, তার বিপদ অবশ্যম্ভাবী।

কেননা, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবী (সা.) মিম্বারে ওঠলেন এবং বললেন—আমিন, আমিন, আমিন। বলা হলো, হে আল্লাহর রাসুল! আপনি মিম্বারে উঠছিলেন এবং বলছিলেন, আমিন, আমিন, আমিন। তিনি বললেন, নিশ্চয়ই জিবরাইল আমার কাছে এসেছিলেন। তিনি বললেন, যে রমজান পেলো অথচ তাকে ক্ষমা করা হলো না, সে জাহান্নামে যাবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন—বলুন আমিন। আমি বললাম আমিন; যে তার মা-বাবা উভয়কে পেলো অথবা তাদের একজনকে পেলো অথচ তাদের মাধ্যমে সে পুণ্যের অধিকারী হতে পারলো না এবং সে মারা গেলো, সে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন—বলুন আমিন। আমি বললাম আমিন; যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করলো না এবং মারা গেলো, সে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন—বলুন আমিন। আমি বললাম আমিন। (সহিহ ইবনে হিব্বান : ১৮৮)

অপর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান পেয়েও নিজের পাপ মোচন করাতে পারলো না মহানবী (সা.) তাকে ধিক্কার দিয়ে বলেছেন, ‘ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি।’ (আদাবুল মুফরাদ : ৫০২)

আমাদের মনে রাখা দরকার, যে দোয়ায় স্বয়ং নবীজী (সা.) 'আমিন' বলেছেন— সে দোয়া কখনও বিফলে যায় না। নবীজি (সা.) যার জন্য ধ্বংসের দোয়া করেছেন তার ধ্বংস অবশ্যম্ভাবী ৷ তাই আমাদের সতর্ক হওয়া জরুরি, রমজান শেষ হবার পূর্বেই ভেবে দেখা দরকার, আত্মশুদ্ধি অর্জনে আমরা নিজেদের কতটুকু পরিপূর্ণ করতে পেরেছি।

আল্লাহ তাআলা রমজান মাসে সিয়াম সাধনার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ‘হে মুমিনরা