মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভারতে করোনা শনাক্তে বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে সবশেষ একদিনে শনাক্ত হয়েছেন রেকর্ড চার লাখের বেশি। আর মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জন। আর এ মহামারিতে মারা গেছেন দুই লাখ ১১ হাজার ৮৩৫ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মহামারি করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটিতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট। এর দায় রাজ্য সরকারের ওপর চাপাচ্ছেন সাধারণ মানুষ।

এর মধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জানিয়েছেন, শহরবাসীকে এখন দেয়ার মতো ভ্যাকসিন তাদের হাতে নেই। সরকার বেসরকারি সংস্থা থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। দিল্লির সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালেই নেই শয্যা। অক্সিজেনের জন্য হাহাকার তো আছেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ